ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

ads

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য কনস্টেবল মো. আব্দুল মান্নান। তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। কনস্টেবল মো. আব্দুল মান্নান সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে ৩০ ডিসেম্বর (২০২০ সাল) বিকালে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ৩১ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তার করোনা (কোভিড ১৯) নমুনা পরীক্ষা করা হলে আজ সোমবার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। উল্লেখ্য, চলমান করোনায় দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনকালে ৮৪ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

ads
ads
ads

Our Facebook Page